নাসিরনগরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়েই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ চত্বরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেবের সভাপতিত্বে উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।
তিনি বলেন যুবলীগ হল আওয়ামীলীগের অন্যতম প্রাণশক্তি।যুবলীগ থেকেই আওয়ামীলীগের পরবর্তী নেতৃত্ব তৈরি হয়।দলীয় গঠনতন্ত্র,শৃঙ্খলাবোধ,নেতৃত্বের প্রতি আস্থা,দলের প্রতি প্রগাঢ় ভালবাসা দেখাতে হবে যুবলীগের নেতাকর্মীদের। মাঠ পর্যায়ে নিরলসভাবে দলের হয়ে কাজ করতে হবে । এসময় তিনি যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামীলীগের পক্ষ থেকে যুবলীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ। সভায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা মাহববুব রহমান,এডভোকেট জাহাঙ্গীর আলম,রায়হান আলী ভুইয়া,জানে আলম ভুইয়া,আল কাউছার,মহিদুজ্জামান টিটু,শাখাওয়াত হোসেন, নির্মল চৌধুরী ও লিটন দেবনাথ প্রমূখ। এসময় যুবলীগ ছাড়াও আওয়ামীলীগ,ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগষ্ট নিহত শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।











