,

ওমর ফারুক চৌধুরীর কেন্দ্রীয় নেতাদের সামনে হাতজোড় করা ছবি ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সামনে রাজশাহী জেলা সভাপতি ও তিনবারের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর হাতজোড় করে ক্ষমা চাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

৮ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে রাজশাহী ও আশপাশের জেলা আওয়ামী লীগের সভায় এ ঘটনা ঘটে। রাজশাহী ও আশপাশের জেলা সম্মেলন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ভাইরাল হওয়া ওই ছবিটিতে দেখা যায় মোহাম্মদ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ নেতারা বসে আছেন। আর টেবিলের শেষ প্রান্তে দাঁড়িয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি। তিনি হাতজোড় করে ক্ষমা চাইছেন। তার সামনে দাঁড়িয়ে আছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

শনিবার এ ছবিটি নিজের ফেসবুক পেজে আপলোড করেন রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়। অনেকেই বিভিন্ন মন্তব্য করেন। তোলপাড় শুরু হয় রাজশাহীর রাজনৈতিক অঙ্গনেও।

একই বৈঠকের আরও একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ছবিতে হাতজোড় করা ওমর ফারুক চৌধুরী বেলা ২টা পর্যন্ত অ্যাডভোকেট আবদুস সালামের ব্যক্তিগত টাইমলাইনে ওই ছবিটি ভাসতে দেখা যায়। এর পর থেকে আর ছবিটি দেখা যাচ্ছে না। তিনি ফেসবুক থেকে ছবিটি ডিলিট করে দিলেও তার ‘স্ক্রিনশট’ এরই মধ্যে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছে। এটি অনেকটাই ওপেন সিক্রেট। জেলার এই দুই শীর্ষ নেতার মধ্যে কথা বলাবলি- এমনকি মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ। তাই তাদের নিয়ে বসে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

ওই বৈঠকে রাজশাহী জেলা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। ঘোষিত সময় অনুযায়ী আগামী ৩ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ এবং ৪ ডিসেম্বর রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। পাশাপাশি রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে এই সম্মেলন আয়োজনের জন্য সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা