,

বিধ্বংসী বোলিং রুবেলের, নিলেন ৭ উইকেট!

news-image

স্পোর্টস ডেস্ক : সাদা পোশাকে ইকোনমি ভালো না বলে জাতীয় দলে খুব একটা সুযোগ পান না পেসার রুবেল হোসেন। নির্বাচকরা প্রায়ই রুবেলকে নিয়ে নাকি এমন কথা বলে থাকেন। সেই রুবেল হোসেন জাতীয় লিগের ম্যাচে লাল বলে একাই নিলেন ৭ উইকেট!

সোমবার মিরপুরে প্রথম স্তরে খুলনার হয়ে রাজশাহীর বিপক্ষে ৭ উইকেট নিতে ১৭.৪ ওভার হাত ঘুরিয়ে ৫১ রান খরচ করেন রুবেল। এর মধ্যে মেডেন চারটি। প্রথম শ্রেণিতে এটি তার ক্যারিয়ার সেরা।

আগের সেরা ছিল ২০১৭ সালে দক্ষিণাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট।
এদিন সকালে অভিষেক মিত্রকে ফিরিয়ে শুরু করেন আগুনে বোলিং। ৬ ওভারের ওই স্পেলে পরে ফিরিয়ে দেন রাজশাহীর আরেক ওপেনার ৪৩ রান করা মিজানুর রহমানকেও।

এরপর তিনে নামা জুনায়েদ সিদ্দিককে ফেরান জিয়াউর রহমান। বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক মিডলঅর্ডারে নেন ফরহাদ হোসেন ও শাকির হোসেনের উইকেট। এরপর শুধুই রুবেল। একাই ধসিয়ে দেন বাকি ব্যাটিং লাইন আপ।

সাব্বির রহমানকে ফিরিয়ে লাঞ্চের ঠিক আগে ফরহাদ রেজাকে দিয়ে পূর্ণ করেন ৫ উইকেট। লাঞ্চের পরও এমন দাপট ধরে রাখেন। রাজশাহী শেষ পর্যন্ত গুটিয়ে যায় ১৫১ রানে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর