,

পশ্চিমবঙ্গে বুলবুলের আঘাতে নিহত ১১, বিধ্বস্ত ৬০ হাজার ঘরবাড়ি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চলে গেছে ঘূর্ণিঝড় বুলবুল, রেখে গেছে তাণ্ডবের ছাপ। ঝড়ে পশ্চিমবঙ্গে অন্তত ১১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও সরকারি হিসাবে মৃতের সংখ্যা এখন পর্যন্ত সাতজন জানানো হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম জানায়, লাহিড়ীপুরে গাছচাপায় কমলা মণ্ডল (৬২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া, মৌসুনি দ্বীপের কাছে নোঙর করা একটি ট্রলার উল্টে নিহত এক জেলের মরদেহ পাওয়া গেছে। তার আট সঙ্গী এখনো নিখোঁজ।

বুলবুলের আঘাতে অন্তত ৪ লাখ ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, বিধ্বস্ত হয়েছে ৬০ হাজার ঘরবাড়ি।

ঝড়ের দাপটে তছনছ হয়ে গেছে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। ভেঙে পড়েছে গাছপালা, কাঁচা ঘরবাড়ি। এখনো বিদ্যুৎহীন বহু এলাকা। ওইসব এলাকায় রীতিমতো তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড়টি। উপড়ে গেছে মোবাইল টাওয়ারও।

ঝড়ের কারণে উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি দেখতে সোমবার কাকদ্বীপ যাওয়ার কথা রয়েছে তার। সেখনে উদ্ধার ও ত্রাণবণ্টন নিয়ে বৈঠক করবেন তিনি।

রোববার মুখ্যমন্ত্রীর কাছে ফোন করে প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

জানা গেছে, পশ্চিমবঙ্গে উদ্ধার ও ত্রাণ সহায়তায় নেমেছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ১০টি ও রাজ্যের ছয়টি দল। পুলিশ ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা কাজ করছেন শুরু থেকেই। ঝড়ে ৩৪টি বিদ্যুতের সাবস্টেশন ও এক হাজারেরও বেশি মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা