,

রাজধানীতে তিনদিন পর স্বাভাবিক জনজীবন

news-image

নিউজ ডেস্ক : বাসের ভেঁপু বাজছে। বাস কন্ডাক্টর উচ্চকণ্ঠে একনাগাড়ে ‘আসেন, জলদি আসেন, সায়েন্সল্যাব, ধানমন্ডি, কলাবাগান আসাদগেট, কল্যাণপুর, গাবতলী, মিরপুর’ বলে যাত্রীদের ডাকাডাকি করছিলেন।

পাশ দিয়ে দ্রুতগতিতে হেঁটে চলেছেন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পথচারীরা। সিগন্যালে আটকেপড়া এক রিকশাচালক অস্থির হয়ে কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলকে উদ্দেশ্য করে বলছিলেন, ‘মামা, অনেকক্ষণ তো হইলো, এবার সিগন্যালটা ছাড়েন।’

এ দৃশ্যপট আজ (সোমবার) সকাল ১০টায় রাজধানীর নিউমার্কেটের অদূরে নীলক্ষেত মোড়ের।

গত তিনদিন ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বিরূপ আবহাওয়ার কারণে রাজধানী ঢাকার লাখ লাখ বাসিন্দার স্বাভাবিক জীবনযাত্রা থমকে দাঁড়ায়। মেঘলা আকাশ ও দিনভর থেমে থেমে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিতে রাজপথসহ বিভিন্ন সড়কে মানুষের উপস্থিতি ছিল তুলনামূলক কম। যানবাহনগুলোতেও যাত্রীসংখ্যা কমে আসে। খুব বেশি প্রয়োজন না হলে কেউ ঘরের বাইরেও বের হননি।

তবে আজ তিনদিন পর আগের মতোই নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়। সকাল থেকেই রাস্তাঘাটে যানবাহন ও মানুষের উপস্থিতি বেশ চোখে পড়ে। তিনদিন পর আজ সূর্য়ের দেখা মেলে।

এদিকে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা এখন আর নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদফতর।

অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশের দিকে ধেয়ে আসার সময় ৯ নভেম্বর থেকে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর এবং চট্টগ্রাম ৯ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদফতর। বুলবুল প্রবল শক্তি নিয়ে পশ্চিমবঙ্গ ও দেশের উপকূলে আঘাত হানার পর গভীর নিম্নচাপে পরিণত হয় রোববার (১০ নভেম্বর)।

এদিনই একপর্যায়ে নিম্নচাপে পরিণত হয়। তবে রোববার সন্ধ্যা পরবর্তী আবহাওয়ার পূর্বাভাসে, মোংলা, পায়রা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়। আজ (সোমবার) সকাল সাড়ে ৯টার দিকে সর্বশেষ আহওয়ার পরিস্থিতিতে সেটাও তুলে নেয়া হয়।

তবে আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা