,

এমন পরাজয় নিয়ে মাহমুদউল্লাহ যা বললেন

news-image

স্পোর্টস ডেস্ক : ইতিহাস গড়া হলো না বাংলাদেশের। ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবশেষ দুই ম্যাচ হেরে গেলেন তারা। রোববার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিততে পারলে নতুন ইতিহাস হতো টাইগারদের। টিম ইন্ডিয়ার বিপক্ষে প্রথমবার সিরিজ জিততেন তারা।

তবে আশায় গুড়েবালি। দারুণ সম্ভাবনা জাগিয়েও নাগপুরে ৩০ রানে হেরে গেল বাংলাদেশ। ফলে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল মেন ইন ব্লুরা।

পরাজয়ের কারণ উল্লেখ করে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, আমাদের জয়ের ভালো সুযোগ ছিল। নাঈম-মিঠুন ব্যাটে জয়ের পথেই ছিলাম আমরা। কিন্তু মাঝের ওভারে দ্রুত ৩ উইকেট হারানোয় ম্যাচ থেকে ছিটকে যাই।

তিনি বলেন, শেষ দিকে জয়ের জন্য ৩০ বলে লাগত ৫০ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে এটা আহামরি ব্যবধান নয়। তবে সুযোগটা কাজে লাগাতে পারিনি আমরা। আবারও ভারতের বিপক্ষে শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া হলো।

তবে তরুণদের সাধুবাদ জানাতে ভুলেননি বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। বলেন, তরুণরা যেভাবে খেলেছে, চেষ্টা করেছে তাতে আমি খুশি। সর্বোপরি যে সুযোগগুলো আমরা পেয়েছি, সেগুলো ভালোভাবে শেষ করতে না পারায় এ দশা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর