সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জর্ডানকে রুখে দিলেও ভুটানের কাছে হার

news-image

স্পোর্টস ডেস্ক : শেষ ম্যাচে বড় ব্যবধানে জয় পেল এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের পরের রাউন্ডে উঠার সম্ভাবনা বেঁচে থাকতো বাংলাদেশের। প্রতিপক্ষ ভুটান ছিল বলে ফুটবলামোদীদের প্রত্যাশাও ছিল বড় ব্যবধানে জয়ের।

আগের ম্যাচে শক্তিশালী জর্ডানকে ১-১ গোলে রুখে দেয়া দলটি নিয়ে এমন প্রত্যাশা বাড়াবাড়িও ছিল না। কিন্তু এমন ম্যাচে বাংলাদেশ হেরেই গেলো ভুটানের কাছে! রোববার রাতে বাহরাইনের পানামা খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়েছে ভুটান।

জর্ডানের বিরুদ্ধে ড্রয়ের নায়ক ইয়াছিন আরাফাত এ ম্যাচেও করলেন দারুণ এক গোল। বাংলাদেশ দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে ১-০ গোলে এগিয়ে। অথচ ভুটান কিনা ভোজবাজির মতো সব বদলে দিলো শেষ ৩৫ মিনিটে।

৬৫ মিনিটে সমতা আনে ভুটান। ৯০ মিনিটেও ১-১। কিন্ত ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে নাটকীয়ভাবে ম্যাচ জিতে নেয় ভুটানিজরা।

ড্র হলেও চার দলের মধ্যে তৃতীয় হয়ে মিশন শেষ করতে পারতো বাংলাদেশের যুবারা। এখন অবস্থান সবার শেষে। বাংলাদেশ প্রথম ম্যাচে ৩-০ গোলে হেরছিল স্বাগতিক বাহরাইনের কাছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী