,

ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকাজে পুলিশ

news-image

নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার কাজ শুরু করেছে পুলিশ। বুলবুল মোকাবিলায় কেন্দ্রীয় নির্দেশনা ও পরিকল্পনার অংশ হিসেবে কন্ট্রোল রুমে আসা তথ্যের ভিত্তিতে দ্রুতই ত্রাণ বিতরণ, চিকিৎসা সহায়তা ও সড়কে উপড়ে পড়া গাছ সরিয়ে যাতায়াত ব্যবস্থা সচল কার্যক্রম চালাচ্ছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রোববার (১০ নভেম্বর) পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বলেন, ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধারকাজ সম্পন্ন করতে আগে থেকেই পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো বিশেষ টিম প্রস্তুত রেখেছিল। বুলবুল বিভিন্ন এলাকা অতিক্রমের সঙ্গে সঙ্গেই উদ্ধার কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট পুলিশের টিম।

তিনি বলেন, সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বুলবুলের আঘাতে ঘূর্ণিঝড়ে পড়ে কিংবা ভেঙে যাওয়া গাছ অপসারণ, ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত, ঘূর্ণিঝড়কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ, সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্র থেকে পুনরায় নিজবাড়িতে পৌঁছে দেয়া, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা ও সড়ক মেরামতসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছেন পুলিশ সদস্যরা।

পাশাপাশি দুর্যোগকালীন কোনো দুষ্কৃতকারী যেন অপরাধ সংঘটিত করতে না পারে সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রয়েছে পুলিশের। মানুষের জীবন ও সম্পদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর বলেও জানান তিনি।

বুলবুল আঘাত হানবে এমন সংবাদের পরপরই তা মোকাবিলায় সম্ভাব্য সব ধরনের জনসম্পৃক্ত কর্মসূচি গ্রহণ করতে উপকূলীয় সব জেলার পুলিশ ইউনিটগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছিল পুলিশ সদর দফতর। মাঠপর্যায়ের ইউনিটগুলো সেই নির্দেশনা মোতাবেক সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বহুমুখী কার্যক্রম চালানো হচ্ছে।

ঘূর্ণিঝড় চলাকালীন পরিস্থিতি মোকাবিলায় পুলিশের জেলা ও থানা পর্যায়ের ইউনিটগুলোতে কন্ট্রোল রুম খোলা হয়েছিল- যার কার্যক্রম এখনো চলমান। কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিকভাবে পরিস্থিতি নজরদারি করে মাঠে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে সমন্বয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। জরুরি প্রয়োজনে দ্রুত সাড়ার জন্য প্রতিটি পুলিশ লাইন্সে প্রয়োজনীয় সংখ্যক রিজার্ভ ফোর্স QRT (Quick Response Team) হিসেবে রাখা হয়েছিল।

পাশাপাশি যেকোনো জরুরি প্রয়োজনে পুলিশ সদর দফতরের কন্ট্রোল রুমে ০১৭৬৯৬৯০০৩৩, ০১৭৬৯৬৯০০৩৪ নম্বরে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর