,

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় ট্রাকচাপায় প্রাণ গেল চালকের

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সজীব মিয়া (২২) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। রোববার সকাল ৬টার দিকে সদর উপজেলার ভাদুঘর ফাঁটাপুকুরপাড় এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব সদর উপজেলার কাছাইট গ্রামের মুর্তুজ আলীর ছেলে।

পুলিশ জানায়, সকালে সদর উপজেলার মাছিহাতা এলাকা থেকে যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি যাচ্ছিলেন সজীব মিয়া। পথিমধ্যে ফাঁটাপুকুরপাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার অটোরিকশাটিকে (বি-বাড়িয়া-থ ১১২৪২৪) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সজীব মারা যান। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তবে তাদের নাম জানা যায়নি।

নিহত সজীবের মামি আফিয়া বেগম জানান, সজীব কাতারে থাকত। গত দুই মাস আগে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সে দেশে ফিরে আসে। নতুন করে ভিসা নিয়ে কাতারে যাওয়ার চেষ্টা করছিল সজীব।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর