,

বিএ-বিএসএস পরীক্ষার উত্তরপত্র ভাঙারির দোকানে!

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ ও বিএসএস পরীক্ষার হারানো ২৯৪টি উত্তরপত্র একটি ভাঙারির দোকান থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের স্টেশন রোডের ওই দোকান থেকে উত্তরপত্রগুলো উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার জেলার কসবা উপজেলার সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের সমাজকর্মের প্রভাষক মো. ছায়েদুর রহমান স্টেশন এলাকায় উত্তরপত্রগুলো হারিয়ে ফেলেন। এ ঘটনায় সদর মডেল থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়।

জিডিতে বলা হয়, প্রভাষক ছায়েদুর রহমান গত বৃহস্পতিবার তিনি বস্তায় ভর্তি উত্রপত্রগুলো নিয়ে কুমিল্লা থেকে চট্টলা এক্সপ্রেস ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়া আসেন। বেলা দেড়টার দিকে ট্রেন থেকে নেমে রিকশা ডাকতে যান। পরে ফিরে এসে সমাজতত্ত্ব-২ বিষয়ের উত্তরপত্রগুলো আর খুঁজে পাননি তিনি।

প্রভাষক ছায়েদুর রহমান জানান, এক টোকাইয়ের মাধ্যমে খোঁজ পেয়ে শনিবার বিকেলে স্টেশন রোড এলাকার ভাঙারির দোকান থেকে তিনি নিজেই উত্তরপত্রগুলো উদ্ধার করেছেন। সবগুলো উত্তরপত্র অক্ষত রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, বিকেলে স্টেশন রোডের একটি ভাঙারির দোকান থেকে সেগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর