,

সব ধরনের নৌযান সোমবার থেকে চলবে

news-image

নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাব কেটে যাওয়ায় সোমবার সকাল ৬টা থেকে সারা দেশে সব ধরনের নৌযান চলাচলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপ‌রিবহন কর্তৃপ‌ক্ষ-বিআইডব্লিউটিএ।

রোববার সন্ধ্যার পর বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন এ তথ্য জানান।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে শুক্রবার সন্ধ্যা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিউটিএ।

শনিবার রাত ৯টায় পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ উপকূলে আঘাত হানার ক্রমশ দুর্বল হয়ে ঝড়টি বাংলাদেশে আসে মধ্যরাতে, পরে তা আরও দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।

আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমেদ বলেন, আন্দামান সাগর থেকে বুলবুলের উৎপত্তি। এটি খুলনা হয়ে বাংলাদেশে প্রবেশ করে। ১০ নম্বর মহাবিপদ সংকেত দেয়া হয়েছিল।

রোববার ভোর ৫টার দিকে ঝড়টি খুলনা, বরগুনা ও বাগেরহাটে আঘাত হানে। এরপর ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ে। সকাল সাড়ে ৯টায় ১০ নম্বর সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত রাখতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর