,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় চালক নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় সজিব মিয়া (২২)  নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-কুমিল্লা মহাসড়কে শহরের ভাদুঘর ফাটা পুকুরের সামনে এ দুর্ঘটনা ঘটে। সজিব ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাচাইট গ্রামের মুর্তজ আলীর ছেলে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ  জানান, সকালে ওই মহাসড়ক দিয়ে অটোরিকশা চালিয়ে জেলা শহরের দিকে আসছিল সজিব। এসময় অজ্ঞাত একটি গাড়ি তার অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক সজিব নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর