বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতা উৎসবে শাহরুখের সঙ্গে মিথিলা

news-image

বলিউড বাদশা শাহরুখ খান তারকাদের তারকা। সাধারণ মানুষের তাকে সামনে পাওয়ার খুব একটা সুযোগ হয় না। বরং একনজর দেখতে পারলেই যেন তাদের জীবন সার্থক। তবে তারকারা এদিক দিয়ে ভাগ্যবান। সাজঘরে বা কোনও অনুষ্ঠানের ভেন্যুতে তার নাগাল পান তারকারা। তখন তারাও ৫৪ বছর বয়সী এই অভিনেতার পাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য সাধারণ বনে যান।

কলকাতা উৎসবে শাহরুখের সঙ্গে দেখা হওয়ায় বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ছবি তোলার সুযোগ হাতছাড়া করেননি। তাদের সঙ্গে আরও ছিলেন ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি। তিনিই ফেসবুকে এটি শেয়ার দিয়েছেন। গুঞ্জন আছে, সৃজিত-মিথিলা একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। শাহরুখের সঙ্গে তাদের ছবি তোলার সুবাদে তাতে নতুন হাওয়া লাগলো বটে!

এদিকে শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন করেন শাহরুখ খান। এ সময় মঞ্চে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলীসহ অনেকে। অনুষ্ঠানে দর্শক সারিতে ছিলেন মিথিলা। তবে শাহরুখের সঙ্গে তার আগে নাকি পরে দেখা হয়েছে তা জানা যায়নি।

অনুষ্ঠানে শাহরুখ বলেন, ‘আম্মিজান বলতেন কোনও চলচ্চিত্র উৎসব ছোট কিংবা বড় নয়। তবে কলকাতা চলচ্চিত্র উৎসবের মতো সুন্দর নয় অন্য কোনও উৎসব।’শাহরুখ ছাড়াও সৌরভ গাঙ্গুলীসহ কলকাতার একঝাঁক তারকার সঙ্গে ছবি তুলেছেন মিথিলা। তাদের মধ্যে উল্লেখযোগ্য যীশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, জুন মালিয়া ও প্রিয়াঙ্কা সরকার।
ব্যক্তিজীবনে গায়ক-অভিনেতা তাহসান খানের সঙ্গে বিয়েবিচ্ছেদের পর নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মিথিলা।

সেই সময়ের কিছু ছবি অনলাইনে ফাঁস হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন মিথিলা। তিনি এ নিয়ে সাইবার অপরাধ বিভাগে অভিযোগ জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডিসেম্বরে চালু হতে পারে পান্থকুঞ্জ র‌্যাম্প

শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

অনুপস্থিত পরীক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ

সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে ইতিহাস নয়, জয় চায় দুই দল

শহীদ-মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু