,

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গোলাপ ডাকাত গ্রেফতার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জালশুকা গ্রামের দুর্ধর্ষ ডাকাত চাঞ্চল্যকর শাহজাহান হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গোলাপ মিয়া ওরফে গোলাপ ডাকাত (৫৫) কে পুলিশ অবশেষে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। আজ শনিবার বিকেলে তার নিজ গ্রাম জালশুকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গোলাপ ডাকাতের গ্রেপ্তারের খবরে এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি বিরাজ করছে।

পুলিশ জানায়, আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও ২০০৯ সালে সংঘটিত বীরগাঁও ইউনিয়নের আমতলী গ্রামের প্রবাসী শাহজাহান হত্যা মামলার মৃতু্দন্ডপ্রাপ্ত পলাতক আসামি জালশুকা গ্রামের গোলাপ মিয়া ওরফে গোলাপ ডাকাত আজ দুপুরে গ্রামে আসে। গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানা পুলিশ তাকে একটি দোকান থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন,‘আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি এই দুর্ধর্ষ গোলাপ ডাকাতকে দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজে পাচ্ছিলনা। অবশেষে তাকে গ্রেপ্তার করেতে সক্ষম হয়েছি। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর