,

রংপুরে মাত্রাতিরিক্ত ঘুমের ইনজেকশন প্রয়োগে শিশুর মৃত্যু! স্বজন-এলাকাবাসীর বিক্ষোভ

news-image

সোহেল রশীদ, রংপুর : রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে মাত্রাতিরিক্ত ঘুমের ইনজেকশন প্রয়োগ করায় তারা আক্তার মিঠাই নামে এগারো মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে চিকিৎসকের অবহেলাকে দুষছে শিশুটির পরিবার।

গতকাল শনিবার দুপুরে হাসপাতালের শিশু বিভাগে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেলে শিশুটির আত্মীয়-স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেছে।

বিক্ষোভকারীরা ইনজেকশন প্রয়োগকারী চিকিৎসকের বিচার দাবি করলেও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে শিশুটির স্বাভাবিক মৃত্যু হয়েছে। এতে চিকিৎসকের কোনো অবহেলা ও চিকিৎসা ব্যবস্থায় ত্রুটির ঘটনা ঘটেনি।

শিশুটির বাবা শরিফুল ইসলাম জানান, শিশু তারা আক্তারকে গত বৃহস্পতিবার রাতে অসুস্থ অবস্থায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শুক্রবার রাতে চিকিৎসক উম্মে কুলসুম শিশু তারার শরীরে ঘুমের একটি ইনজেকশন প্রয়োগ (পুশ) করে। পরে শিশুটি মারা যায়।

সন্তান হারা এই বাবার অভিযোগ, চিকিৎসকের অবহেলা ও মাত্রাতিরিক্ত ইনজেকশন প্রয়োগ করায় তার মেয়ের মৃত্যু হয়েছে। এ জন্য তিনি ওই চিকিৎসকের শাস্তি দাবি করেন।

এদিকে ঘটনার পর অভিযুক্ত চিকিৎসক উম্মে কুলসুম হাসপাতাল থেকে বাইরে চলে যান। ওই হাসপাতালের রেজিস্টার ডা. গোলাম রব্বানী স্বজনদের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ভর্তির আগে থেকে শিশুটির অবস্থা খারাপ ছিল। শুক্রবার রাতে শিশুটির খিঁচুনি শুরু হয়। সেই সঙ্গে তার নিউমোনিয়াও বেড়ে যায়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা