,

‘মুজিব বর্ষ’ ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তীতে পীরগঞ্জে ব্যাপক প্রস্তুতি

news-image

রংপুর ব্যুরো : ‘মুজিব বর্ষ’ এবং স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আসছে ২০২০ সালের ১৭ মার্চ শেখ মুজিবুর রহমান এর শততম জন্মবার্ষিকী হবে। সরকার সালটিকে ‘মুজিব বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। অপরদিকে ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষ্যে সুবর্ন জয়ন্তী হবে। ‘মুজিব বর্ষ’ বরণে পীরগঞ্জ সদরসহ আশপাশ এলাকা ব্যানার ফেস্টুনে ছেয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ১৯২০ সালের ১৭ মার্চ বাঙ্গালী জাতির জনক বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহন করেন। আগামী ২০২০ সালের ১৭ মার্চ তাঁর শততম জন্ম বার্ষিকী। এ জন্য বর্তমান সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ মার্চ পর্যন্ত সময়কে ‘মুজিব বর্ষ’ হিসেবে ঘোষণা করেছেন। সারাদেশে মুজিব বর্ষ পালিত হবে। পাশাপাশি ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষ্যে ‘সুবর্ন জয়ন্তী’ পালিত হবে।

এদিকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ী পীরগঞ্জের ফতেপুরে এবং এ আসনে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্য। ফলে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ‘মুজিব বর্ষ’ পালনের জন্য বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে রয়েছে, উপজেলা ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সজ্জিতকরণ, সরকারী ভবনসমুহ রং করণ এবং বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের সচিত্র ব্যানার-ফেস্টুন সাটানো। ইতিমধ্যেই উপজেলার সদর, সরকারী অফিস সমুহে এবং প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ী এলাকায় ব্যানার সাটানো হয়েছে।

উপজেলার সদরের বিভিন্ন স্থান পরিদর্শনে দেখা গেছে, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী এবং স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর ছবি সম্বলিত অসংখ্য ডিজিটাল ব্যানার দেয়ালে, সাইনবোর্ড আকারে সাটানো হয়েছে। ব্যানারগুলো ৬ ফুট বাই ৪ ফুট; ৮ ফুট বাই ৩ ফুট, ৪ফুট বাই ৩ ফুট এবং ২ ফুট বাই দেড় ফুট এই ৪ সাইজের বলে জানা গেছে।

পীরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার তালুকদার মোঃ আব্দুল মমিন বলেন, পীরগঞ্জে প্রধানমন্ত্রীর বাড়ী এবং স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী এলাকা হওয়ায় মুজিব বর্ষ পালনের ব্যাপক কর্মসুচী গ্রহন করা হয়েছে। ইতিমধ্যেই ২ শতাধিক ডিজিটাল ব্যানার সাটানো হয়েছে। উপজেলা ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ চলছে। পাশাপাশি স্বাধীনতার ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষ্যে সুবর্ন জয়ন্তীও পালন করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা