সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তিনদিন ব্যাপী ইজতেমা

news-image

রংপুর ব্যুরো : আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে রংপুরের ঘাঘটতীরের মিনি ইজতেমা। এসময় আমীন আমীন ধ্বনিতে মুখরিত হয় পুরো এলাকা।

শনিবার বেলা ১১ টা ৩৫ মিনিটে ইজতেমার মুল মেম্বার থেকে আখেরী মোনাজাত শুরু করেন মাওলানা আশরাফ আলী। তাবলিগের মুসল্লী ছাড়াও মহানগরী ও আশেপাশের উপজেলা এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলার কয়েক লাখ মুসল্লী এতে অংশ নেন। ইজতেমার মুল প্যান্ডেলের বাইরে নদীর তীরে, জমিতে, মহাসড়কে, আশেপাশের জমি, মাঠ, ও বাসা বাড়িতে মোনাজাতে শরীক হন বিভিন্ন বয়সি ও পেশার এসব মানুষ।

মোনাজাতে ওই এলাকার আকাশ বাতাসে ধ্বনিত হতে থাকে আমিন আমিন। মুসল্লীরা দু হাত তুলে মহান আল্লাহর কাছে নিজেদের গুনাহ মাফ ও দেশ এবং সারাবিশ্বের মুসলমানদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। মোনজাতের সময় রংপুর-ঢাকা মহাসড়কের মডার্ন মোড় থেকে মিঠাপুকুরের গড়ের মাথা পর্যন্ত মানুষে মানুষে ছেয়ে যায়। এসময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। ১২ টা ২ মিনিটে মোনাজাত শেষ হয়।

৫মবারের মতো রংপুরে এই আঞ্চলিক ইজতেমা অনু্িষ্ঠত হলো নগরী ও মিঠাপুকুরের সিমান্তে দমদমা ধর্মদাস মোহাম্মদপুর ও ইসলামপুর এলাকায় দমদমা নদীর তীরের ৪০ একর জমি জুড়ে। এবার এখানে ১৩ টি খেত্তায় রংপুর জেলা ছাড়াও বিভাগের ৭ জেলা এবং ইন্দোনেশিয়া ও ভারতের মুসল্লীরা অংশ নিয়েছিলেন। পুরো ইজমেতা সামাল দিতে ৪ শতাধিক তাবলিগের সাথি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো: জমির উদ্দিন জানান, ইজতেমার আখেরী মোনাজাতে দুই লাখেরও বেশী মুসল্লী অংশ নিয়েছেন। পোশাকি ও সাদা পোশাকি ৩ স্তরের নিরাপত্বা দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে