,

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ উদ্যোগ ১০টি ব্র্যান্ডিং বিষয়ক উদ্ভাবনী মূলক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উঠান বৈঠক

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ যথাঃ আমার বাড়ী আমার খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়নের কার্যক্রম সমূহ, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা কার্যক্রম, বিষয়ের উপর রোজ শনিবার সকাল ১১.০০ ঘটিকায় খাড়েরা সরকারি প্রাথমিক বিদ্যালয়,কসবা, ব্রাহ্মণবাড়িয়াতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উঠান বৈঠকের আয়োজন করা হয়।

জেলা তথ্য অফিসার(ভারপ্রাপ্ত) দীপক চন্দ্র দাস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা র্নিবাহী অফিসারের প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি),কসবা মোঃ জাহাঙ্গীর হোসেন, তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশে পরিনত হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ আওয়ামী লীগ ২০০৯ সালে দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর ডিজিটাল বাংলাদেশ গড়া ও রুপকল্প ২০২১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার অঙ্গীকার নিয়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। তৃতীয় মেয়াদে ২০১৪ সালে সরকার গঠনের পর দেশের সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে দারিদ্র্য ও ক্ষুধামুক্তি,বাসস্থান,শিক্ষা,চিকিৎসা ও সামাজিক নিরাপত্তার বিষয়কে অগ্রধিকার প্রদান করে।একইসাথে জনগনের দোড়গোড়ায় ডিজিটাল সেবা পৌঁছানো,নারীর ক্ষমতায়ন বাস্তবায়ন,ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো,পরিবেশ সুরক্ষা ও বিনিয়োগ বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোট দশটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেন।তিনি আরো বলেন, গণমাধ্যম, রাজনীতিবিদ, কূটনীতিবিদ, বুদ্ধিজীবী, আইনজীবী, সমাজকর্মী, সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদসহ সকল শ্রেণীর মানুষের সক্রিয় অংশগ্রহণপূর্বক দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে তাহলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব।

বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনাল,তদন্তসংস্থা,ঢাকা,মোঃ ওবায়েদ উল্লাহ,খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযুদ্ধা কবির আহাম্মদ খাঁন,সৈয়দাবাদ আর্দশ সরকারি কলজের সাবেক প্রফেসর রেজাউল করিম(বাচ্চু),খাড়েরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ মাছুমা গুলশান,ইউনিয়ন মুক্তিযুদ্ধা কমান্ডার বীরমুক্তিযুদ্ধা আলহাজ্ব মোঃ শাহ্ আলম,খাড়েরা ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর হেলাল উদ্দিন,খাড়েরা ৮নং ওর্য়াডের ইউপি সদস্য মিজানূল ইসলাম বক্তব্য প্রদান করেন, এবং ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন মোঃ সোহেল মিয়া,সহকারী তথ্য অফিসার,দিনাজপুর এবং কিবরিয়া চিস্তী ,মোঃ নাসিরুল হক,আবু নাসের সেলিম,বাকী বিল্লাহ,সহকারী শিক্ষকসহ আরো গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাপতি জেলা তথ্য অফিসার(ভারপ্রাপ্ত) দীপক চন্দ্র দাস বলেন-এই অঞ্চলের দেশ গুলোর মধ্যে বাংলাদেশে চমৎকার বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে। আমরা ২০২১ সালে যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে যে উন্নত দেশের স্বপ্ন দেখছি তা প্রধানমন্ত্রীর এই ১০টি বিশেষ উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে এবং অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর