,

সাংবাদিক বিজনকে হত্যার হুমকির প্রতিবাদে আশুগঞ্জে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনূষ্ঠিত

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার জ্যৈষ্ঠ সাংবাদিক জাবেদ রহিম বিজনকে হত্যার হুমকির প্রতিবাদে আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশেনের উদ্যোগে শনিবার সকালে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ছাড়াও রাজনৈতিক,সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশেনের সভাপতি মো.আক্তারুজ্জামান রঞ্জনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি,আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক,সাপ্তাহিক সোনালীধারা সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন, আওয়ামীলীগ নেতা ডাক্তার মোবারক আলী চৌধুরী, আশুগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশেনের সহ সভাপতি বাবুল সিকদার, সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র ভৌমিক,যুগ্ম সম্পাদক আল আমিন, সাংঠনিক সম্পাদক তসলিম আহমেদ, আদিল উদ্দিন আহমেদ, জহির সিকদার প্রমুখ।

সভায় বক্তারা বলেন,সাংবাদিক বিজনকে হত্যার হুমকিদাতা আখাউড়ার পৌরমেয়র তাকজিল খলিফা কাজলসহ তার সন্ত্রাসী বাহিনীকে অবিলম্বে প্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর