,

দেড় লাখ মানুষ ঘরছাড়া, রাতের খাবার খিচুড়ি

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ উত্তর-উত্তর পূর্ব দিকে ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে। এটি আরও উত্তর অথবা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে শনিবার (০৯ নভেম্বর) মধ্যরাত নাগাদ পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল (সুন্দরবনের কাছ দিয়ে) অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বইছে।

এ অবস্থায় সাতক্ষীরার আশ্রয়কেন্দ্রগুলোতে ১ লাখ ৪৬ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। জেলার ২৭০টি সাইক্লোন শেল্টার ও ১ হাজার ২০০ স্কুল-কলেজ ও মাদরাসার অস্থায়ী আশ্রয়কেন্দ্রে এসব মানুষকে রাখা হয়েছে। আশ্রিতদের মাঝে রাতের খাবার হিসেবে খিচুড়ি বিতরণ করা হয়েছে। আশ্রিতদের সংখ্যা বেশি হওয়ায় খাবার সরবরাহ করতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা।

উপকূলীয় আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ইউনিয়নের ১১টি সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছেন তিন হাজারের অধিক মানুষ। এসব মানুষের মাঝে সন্ধ্যার আগে শুকনা খাবার বিতরণ করা হয়েছিল। রাতের খাবার হিসেবে খিচুড়ি দেয়া হয়েছে। পাশাপাশি সুপেয় পানি বিতরণ করা হয়েছে।

একই উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা সাকিল বলেন, বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রিত দুই হাজারের অধিক মানুষের জন্য খিচুড়ি রান্না হচ্ছে। সন্ধ্যায় শুকনা খাবার বিতরণ করা হয়েছিল। আশ্রিতরা যেন কোনোভাবে খাবারের কষ্ট না পান সেটি আন্তরিকতার সঙ্গে দেখা হচ্ছে।

satkhira-khabar-(4)

উপকূলীয় শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল মামুন বলেন, সুন্দরবনসংলগ্ন গোলাখালীর দ্বীপের মানুষদের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে আনা হয়েছে। ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে আশ্রিতদের মাঝে রাতের খাবার হিসেবে খিচুড়ি বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষের তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার রায় জাগো নিউজকে বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা রয়েছে আশ্রয়কেন্দ্রগুলোতে যেন কোনোভাবে খাবারে কষ্ট না হয় আশ্রিতদের। উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে জেলার আশ্রয়কেন্দ্রগুলোতে শুকনা খাবার ও খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত জেলায় ১ লাখ ৪৬ হাজার ২০০ মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এত মানুষের খাবারের ব্যবস্থা করতে হিমশিম খেতে হচ্ছে আমাদের। তবুও সবাইকে সুন্দরভাবে আশ্রয়কেন্দ্রে সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা