,

অল্প খরচে পড়াশোনোর এত সুযোগ পৃথিবীর কোনো দেশ দেয় না : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে সতর্ক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘স্বাধীনতা ভালো, তবে তা বালকের জন্য নহে। বাংলাদেশের মতো কম ব্যয়ে উচ্চ শিক্ষা পৃথিবীর কোথাও নেই।’

শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক লীগের ১৩তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।

এ সময় দেশের বিভিন্ন স্থানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন ও তার সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘টাকা দিচ্ছে সরকার। সরকারের দেয়া টাকায় ইউসিজিতে দেয়া হয়। সেখান থেকে সব শিক্ষকের বেতন-ভাতা বা অন্য সবকিছু শিক্ষকরা পাচ্ছেন। একজন শিক্ষার্থী মাসে কত টাকা খরচ করেন? বড় জোড় দেড়শ’ টাকা। কিন্তু এই টাকায় কি উচ্চ শিক্ষা হয়? বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দেখুন প্রতি সেমিস্টারে কত টাকা লাগে। আর আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে কত লাগে? পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই যে দেড় থেকে দুই লাখ টাকা খরচ হয় প্রতি শিক্ষার্থীদের পেছনে সব টাকা সরকার দেয়। সেখানে শৃঙ্খলা থাকবে। উপযুক্ত শিক্ষা পাবে এবং নিজেদের জীবন সুন্দরভাবে গড়ে তুলবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর