,

আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছে উপকূলবাসী

news-image

নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর আঘাত থেকে রক্ষা পেতে এরই মধ্যে জারি করা হয়েছে সাত নম্বর মহাবিপদ সংকেত। এই সংকেত জারির পর বিভিন্ন গ্রাম থেকে লোকজন আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন।

খুলনার উপকূলীয় এলাকা ও মংলা সমুদ্রবন্দর সংলগ্ন উপজেলা কয়রা, দাকোপ, পাইকগাছা ও বটিয়াঘাটায় শুক্রবার এমন চিত্রই প্রত্যক্ষ করা গেছে।

এদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৪৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জেলার ২৩৯ আশ্রয় কেন্দ্রের মধ্যে দাকোপ উপজেলায় ৮৯, বটিয়াঘাটায় ২৭, পাইকগাছায় ৩২, কয়রায় ১২১, ডুমুরিয়ায় ২৯, রূপসায় ২৯ ও তেরখাদায় ২২টি রয়েছে।

খুলনার ডিসি মোহাম্মদ হেলাল হোসেন বলেন, “ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় জেলায় ৩৪৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি রেড ক্রিসেন্ট সহ উদ্ধার কর্মীরা প্রস্তুত আছে। পর্যাপ্ত শুকনো খাবার, অর্থ, ওষুধ এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুদ রাখা হয়েছে।”

জেলার কয়রা, পাইকগাছা, দাকোপ ও বটিয়াঘাটায় আক্রান্ত প্রবণ এলাকা। এই সব এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের সহয়তায় উপকূলীয় এলাকাগুলো থেকে জনসাধারণের নিরাপদ আশ্রয়ে নিতে মাইকিং করা হচ্ছে বলেও জানান ডিসি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর