সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় শ্রমিক লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শ্রমিক লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা পৌনে এগারোটার দিকে প্রধানমন্ত্রী সম্মেলনে উপস্থিত হন। সূত্র: জাগো নিউজ, বিটিভি

এসময় শ্রমিক লীগের নেতাকর্মীরা ‘শেখ হাসিনার আগমন শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান দেন। স্লোগানের মাধ্যমে সম্মেলনের প্রধান অতিথি ও সংগঠনের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানান তারা।পরে জাতীয় সংগীতের মাধ্যমে শ্রমিক লীগের সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

সকাল থেকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকে জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীরা। সংগঠনের জাতীয় সম্মেলন উপলক্ষে তাদের এই সমাগম ঘটে উদ্যানটিতে।