,

তথ্য জানা যাবে যেসব নম্বরে ঘূর্ণিঝড় ‘বুলবুলের’

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের উপকূলের কাছাকাছি চলে এসেছে প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’। বিনা খরচে ঘূর্ণিঝড়ের সবশেষ খবর জানা যাবে ১০৯০ নম্বরে ফোন করে।

শনিবার সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। এজন্য মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য প্রস্তুত সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জরুরি তথ্য আদান-প্রদান ও সহায়তা গ্রহণের জন্য সরকারি দপ্তরগুলো কন্ট্রোলরুম খুলেছে।

বিনা খরচে ঘূর্ণিঝড়ের সবশেষ খবর জানা যাবে ১০৯০ নম্বরে ফোন করে।

কোস্টগার্ড

বাংলাদেশ কোস্টগার্ড বরিশাল বিভাগের জন্য যোগাযোগের নম্বর ০১৭৬৬৬৯০৬২১, খুলনা বিভাগের জন্য যোগাযোগের নম্বর ০১৭৬৬৬৯০৩৮৩, চট্টগ্রাম বিভাগের জন্য যোগাযোগের নম্বর ০১৭৬৬৬৯০১৫৩ এবং অতিরিক্ত নম্বর ০১৭৬৬৬৯০০৩৩।

পানিসম্পদ মন্ত্রণালয়

পানিসম্পদ মন্ত্রণালয়ও কন্ট্রোলরুম খুলেছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের কন্ট্রোলরুমের যোগাযোগের নম্বর ০১৩১৮২৩৪৫৬০ এবং পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় কন্ট্রোলরুমের নম্বর ০১৫৫২৩৫৩৪৩৩ ।

বিআইডব্লিউটিএ

এছাড়াও বিআইডব্লিউটিএ’র কন্ট্রোলরুমের নম্বর ০১৯৫৮৬৫৮২১৩।

কক্সবাজার জেলা ও সেন্টমার্টিন

ঘূর্ণিঝড় ‘বুলবুল’এর কারণে সেন্টমার্টিন দ্বীপে আটকেপড়া পর্যটকদের সাহায্যের জন্য কক্সবাজার জেলা কন্ট্রোলরুমের নম্বর ০১৭১৫৫৬০৬৮৮ অথবা উপজেলা নির্বাহী অফিসার, টেকনাফ এর ০১৮৫১৯৬৬৯৬৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

তথ্য অধিদফতর

এছাড়াও ঘূর্ণিঝড় ‘বুলবুল’ সম্পর্কিত সবশেষ তথ্যের জন্য ঢাকার তথ্য অধিদফতরের সংবাদকক্ষের ০২৯৫১২২৪৬, ০২৯৫১৪৯৮৮ টেলিফোন নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

যুগান্তর

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা