,

জাবি উপাচার্যের বিরুদ্ধে অভিযোগপত্র জমা

news-image

নিজস্ব প্রতিবেদক : উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছেন চার শিক্ষক। গতকাল শুক্রবার রাত ১১টার পর রাজধানীর বনশ্রীতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির একান্ত সচিব ড. আব্দুল আলীম খানের বাসায় গিয়ে এ অভিযোগপত্র দেন তারা

গত বুধবার শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিকদের জানিয়েছিলেন, ৮ নভেম্বরের মধ্যে প্রমাণসহ সুনির্দিষ্ট অভিযোগ চাইলেও এখন পর্যন্ত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি কাঠামোর মধ্যমে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।

চার শিক্ষক হলেন-বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম তালুকদার, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু সাইদ মো. মোস্তাফিজুর রহমান এবং ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ।

বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম তালুকদার বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দুর্নীতিবাজ ও মামলাবাজ উপাচার্যের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে-এর মাধ্যমে বড় ধরনের পরিবর্তন হবে।’

তবে মন্ত্রণালয় তাদের পক্ষ অবলম্বন করবে না বলে সন্দেহ প্রকাশ করে রেজাউল করিম আরও বলেন, ‘যেগুলো সত্য ঘটনা ঘটেছে সেগুলোর বিষয়ে পক্ষ অবলম্বন করলেই আমাদের জয় হবে।’

প্রসঙ্গত, জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের দাবিতে অনেক দিন ধরেই আন্দোলন চলছে। এরই পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

এ ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং বিকেল সাড়ে ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর