,

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ যেদিক দিয়ে স্থলে উঠে আসবে

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের উপকূলের দিকে এগুতে থাকা ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এরই মধ্যে প্রবল আকার ধারণ করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বর্তমানে এটি বাংলাদেশ উপকূলীয় অঞ্চল থেকে ৪৫৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে ঝড়ো হাওয়ার আকারে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত্রির মধ্যে এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে।
যেদিক দিয়ে স্থলে উঠে আসবে ‘বুলবুল’

ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’ জানিয়েছে, শনিবার মধ্যরাতেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সুন্দরবনে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়। একদিকে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ, অন্যদিকে বাংলাদেশের খেপুপাড়া। এর মধ্যে দিয়েই বঙ্গোপসাগর থেকে স্থলভাগে ঢুকবে শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল।

ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ ভারতের ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, এমনকি কলকাতাতেও। জোয়ারের পানির চেয়ে ১-২ মিটার বেশি উঁচুতে পৌঁছতে পারে অশান্ত সমুদ্রের জলোচ্ছ্বাস।

বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর