,

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ

news-image

অনলাইন ডেস্ক : ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার বেগের বাতাসের শক্তি নিয়ে ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’। তারই জের ধরে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল।

শনিবার সকালে কাঁঠালবাড়ী লঞ্চঘাট সূত্র জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে পদ্মা নদী কিছুটা উত্তাল হয়ে উঠেছে। এজন্য কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার বিকেল থেকেই লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার দুপুর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
কাঁঠালবাড়ী লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এগুলো চলাচল বন্ধ থাকবে।’

অন্যদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম মিয়া বলেন, ফেরি চলাচল এখনো স্বাভাবিক রয়েছে। পদ্মা নদী খুব একটা উত্তাল নয়। তাই ফেরি চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর