,

১৩ জেলায় সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল

news-image

অনলাইন ডেস্ক : ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় ১৩ জেলায় সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে।

সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বাস্তবায়ন বোর্ড’ এর শুক্রবারের সভার সিদ্ধান্ত অনুযায়ী ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলার প্রস্তুতিসহ পরবর্তী প্রয়োজনীয় সকল কার্যক্রম গ্রহণের লক্ষ্যে ১৩টি জেলার সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীর আগামী ৯ ও ১০ নভেম্বর (শনি ও রবিবার) সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হয়েছে।

জেলাগুলো হচ্ছে সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, খুলনা, চাঁদপুর, কক্সবাজার ও চট্টগ্রাম।
এসব জেলার সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সম্পর্কিত একটি আদেশ জারি করা হয়েছে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর