,

বাংলাদেশের যুবারা জর্ডানকে রুখে দিয়েছে

news-image

স্পোর্টস ডেস্ক : ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের (১৮৪) চেয়ে ৮৬ ধাপ এগিয়ে জর্ডান (৯৮)। দুই দেশের জাতীয় দল অতীতে দুইবার মুখোমুখি হয়েছে। দুটি ম্যাচই গত রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে। ঢাকায় জর্ডান জিতেছিল ৪-০ গোলে, আম্মানে জিতেছিল ৮-০তে।

দুই ম্যাচে ১২ গোল হজম করা দলটির বিপক্ষে যুব দলের লড়াইটা কেমন হয়, সেটাই ছিল দেখার। আজ শুক্রবার রাতে বাংলাদেশের যুবারা ১-১ গোলে জর্ডানকে রুখে দিয়ে সুখবরই পাঠিয়েছে বাহরাইন থেকে।

বাহরাইনে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ‘ই’ গ্রুপের বাছাই পর্ব খেলছে বাংলাদেশ। বুধবার প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৩-০ গোলে হারের পর জর্ডানের সঙ্গে ১-১ গোলে ড্র ইতিবাচক ফলই বাংলাদেশের ফুটবলের জন্য।

বিরতির বাঁশির আগ মুহূর্তে গোল দিয়ে এগিয়ে যায় জর্ডানের যুবারা। বাংলাদেশের ডিফেন্ডার ইয়াছিন আরাফাত ৭৬ মিনিটে গোল করে সমতা ফিরিয়ে আনেন।

বাংলাদেশ রোববার তৃতীয় ম্যাচ খেলবে ভুটানের বিরুদ্ধে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর