,

মালয়েশিয়ার ১৪৬৬ বাংলাদেশি কারাগারে আটক

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ার অভিবাসন বিভাগসহ বিভিন্ন বাহিনীর অভিযানে গ্রেফতার হয়ে সে দেশের কারাগারে আটক বাংলাদেশিরা দেশে ফিরতে চায়। মালয়েশিয়া ইমিগ্রেশনের প্রধান দাতু খাইরুল দাজামি দাউদ গত ৫ নভেম্বর মালয়েশিয়ার কুচিংয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মালয়েশিয়ার ১৪টি কারাগারে আটক বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৮ হাজার ৭ শত ৭৪ জন।

আটককৃতদের মধ্যে সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ার ৩ হাজার এক শত ৭২ জন। দ্বিতীয় অবস্থানে মিয়ানমারের ১ হাজার ৯ শত ১২ জন। তৃতীয় অবস্থানে আছেন বাংলাদেশি ১ হাজার ৪ শত ৬৬ জন। বাকিরা বিভিন্ন দেশের নাগরিক।

এ সময় তিনি আরও বলেন, ‘ব্যাক ফর গুড’-এর আওতায় বিভিন্ন দেশের অভিবাসীরা দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। ইতিমধ্যেই ৭৫ হাজার ৩ শত ৪৪ জন বিভিন্ন দেশের অভিবাসীরা ইমিগ্রেশন অফিসে মালয়েশিয়া ত্যাগের জন্য নাম লিপিবদ্ধ করেছেন। যার মধ্য থেকে ৫৬ হাজার ২ শত ৮৪ জন ইতিমধ্যে মালয়েশিয়া ত্যাগ করেছেন।
মালয়েশিয়ার কারাগারে আটক এক বাংলাদেশির আত্মীয় সফিকুল এই প্রতিবেদককে জানান, আমার এক আত্নীয়কে দেখতে কারাগারে যাই, এবং সেখানে গিয়ে জানতে পারি অনেক বাংলাদেশির সাজার মেয়াদ শেষ হয়ে গেলেও আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগের কারণে শুধুমাত্র বিমানের একটি টিকিটের অভাবে দেশে ফিরতে পারছেন না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর