,

ঢাকায় বাদলের মরদেহ

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদলের মরদেহ ঢাকায় পৌঁছেছে। শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বাদলের ছোট ভাই মনির উদ্দিন আহমদ খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তার ভাইকে এখন ঢাকার আজাদ মসজিদে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাকে গোসল দেয়া হবে।’

‘আগামীকাল শনিবার সকালে জাতীয় সংসদ প্লাজায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শনিবার বিকেল ৩টায় চট্টগ্রামে জমিয়াতুল ফালাহ্ জামে মসজিদ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।’

মনির উদ্দিন আহমদ খান বলেন, ‘পরে বাদে আসর বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে ও বাদ মাগরিব সারোয়াতলী ইব্রাহীম নূর মোহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় ভারতের বেঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন মঈন উদ্দীন খান বাদল। তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর