,

টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের নতুন ইতিহাস

news-image

স্পোর্টস ডেস্ক : ব্রিটিশ ব্যাটসম্যানরা এতদিন যা করে দেখাতে পারেননি, তাই করে দেখালেন ইংল্যান্ডের ডেভিড মালান ও ইয়ন মরগানে। তাদের অতিমানবিক ব্যাটিং-র সৌজন্যে চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে হারাল ইংল্যান্ড। তৃতীয় উইকেটে ডেভিড মালান ও ইয়ন মরগানের গড়া ১৮২ রানের জুটির বিশ্ব রেকর্ড গড়া ম্যাচে ২৪১ রানের পাহাড় গড়েছে ইংলিশরা। নতুন ইতিহাস গড়ে টি-টোয়েন্টিতে এটাই ইংল্যান্ডের দলীয় সর্বোচ্চ রান।

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৭৬ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে সফরকারীরা। টস হেরে আগে ব্যাট করে ইংলিশদের দেয়া ২৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৫ রান করতে সক্ষম হয় কিউইরা। দলের হয়ে সর্বোচ্চ ১৫ বলে ৩৯ রান করেন টিম সাউদি। এর আগে, ডেভিড মালানের অপরাজিত ৫১ বলে ১০৩ ও ইয়ন মরগানের ৪১ বলে ৯১ রানের ঝড়ো ইনিংসে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে নিউজিল্যান্ড। কলিন মুনরোকে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে ৫৪ রান করেন মার্টিন গাপটিল। এরপর ম্যাট পার্কিংসনের লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে ১৬.৫ ওভারে ১৬৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক টিম সাউদি। ৩০ রান করেন ওপেনার কলিন মুনরো। ২৭ রান করেন অন্য ওপেনার মার্টিন গাপটিল। ইংল্যান্ডের হয়ে পার্কিংসন ৪ ওভারে ৪৭ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর