,

আখাউড়ায় রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারে উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদেরকে সংবর্ধনা ও তাদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার ও আকছির চৌধুরী চ্যারিট্রি ট্রাস্ট স্কুল এর যৌথ আয়োজনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শুক্রবার সকালে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের ধলেশ্বর রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে প্রাথমিক শিক্ষা সমাপনী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড. আবুল আজাদ। রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী আকছির এম. চৌধুরীর সভাপতিত্বে এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের ভাষাবিদ ও সাহিত্যিক ড. রাহুল গোদাম, ভারতের মহারাষ্ট্র সাহিত্যিক ও ভারতের ছত্রিশগড়ের গবেষক কে পি প্রধান, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, কবি আনিছ মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর সাবেক সভাপতি হারুনুর রশিদ, কসবা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার তানসেন কাজী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী।

অনুষ্ঠানে ১৮০ জন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয় এবং শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান এডভোকেট আকছির এম চৌধুরী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর