,

সাংবাদিক বিজনকে হত্যার হুমকির প্রতিবাদে নবীনগরের মানববন্ধন

news-image

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক ও দৈনিক মানবজমিনের ষ্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজনকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিকেরা। আজ শুক্রবার বাদ জুম্মা নবীনগর প্রেস ক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক জাবেদ রহিম বিজনকে হুমকি দেয়ার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন- আবু কামাল খন্দকার, আরিফুল ইসলাম ভুইয়া মিনাজ, মাহাবুব আলম লিটন, আসাদুজ্জামান কল্লোল, মো. ইব্রাহিম খলিল, প্রভাষক মো. দোলোয়ার হোসেন এবং সঞ্জয় শীল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই ঘটনায় সুষ্ঠ তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা। এসময় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আখাউড়ায় খলিফা সাম্রাজ্য শিরোনামে দৈনিক মানবজমিনে গত ২৫ অক্টোবর একটি সংবাদ প্রকাশ হয়। তাতে সীমান্তবর্তী এই উপজেলার সম্রাটখ্যাত উপজেলা যুবলীগ নেতা তাকজিল খলিফা কাজলের নানা অপকর্ম তুলে ধরা হয়। পরে আখাউড়া উপজেলায় কাজল সমর্থকরা কয়েকটি নামে-বেনামের আইডি থেকে বিজনকে হুমকি দিয়ে পোষ্ট দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিক বিজন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা