সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিজ জয়ের সুযোগ দেখছেন শফিউল

news-image

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে শুরুতেই এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। নয়াদিল্লিতে জয় পেলেও রাজকোটে দ্বিতীয় ম্যাচে নিতে হয়েছে হারের তিক্ত স্বাদ। সিরিজ এখন ১-১ সমতায় থাকায় নাগপুরে শেষ ম্যাচ রূপ নিলো অলিখিত ফাইনালে। এই ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জয়ের সুযোগ দেখছেন ফাস্ট বোলার শফিউল ইসলাম।

আজ দুপুরে রাজকোটের টিম হোটেল দ্য ইম্পিরিয়াল প্যালেসে এই কথা বলেন শফিউল। তার মতে, দ্বিতীয় ম্যাচে সুযোগ ছিল কিন্তু কাজে লাগাতে পারেননি। তবে শেষ ম্যাচ জিতে সিরিজ জয়ের সুযোগ দেখছেন তিনি।

‘অবশ্যই এখনো চান্স আছে, আমরা যদি ভালো ক্রিকেট খেলি, ফার্স্ট ম্যাচটা যেরকম খেলেছি তেমন যদি খেলতে পারি, তাহলে অবশ্যই আমরা সিরিজ জিততে পারবো’-এভাবেই বলছিলেন শফিউল।

এদিকে, আজ স্থানীয় সময় ১১টা ৫৫ মিনিটে নাগপুরের বিমানে ওঠার কথা ছিল টাইগারদের। তবে ফ্লাইট বিলম্ব হওয়ায় প্রায় দুই ঘণ্টা দেরিতে রওনা দেন মুশফিক-রিয়াদরা। বাড়তি সময়টুকু বিমানবন্দরে না কাটিয়ে হোটেলেই কাটায় বাংলাদেশ দল।

মহারাষ্ট্রের নাগপুরে ১০ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের মুখোমুখি হবেন লাল সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে গতকালের মতো ভুল করতে চান না বলে জানিয়েছেন শফিউল। এই পেসার জানান, আগের ম্যাচের ভুলগুলো কাটিয়ে সিরিজ জয়ের জন্যই বাংলাদেশ খেলতে নামবে।

শফিউল বলেন, ‘এই ম্যাচে (গতকালের) কিছু ছোট ছোট ভুল ছিল, যদি আমরা সামনের ম্যাচে এই ভুলগুলো না করি, অবশ্যই, আমাদের সিরিজ জেতা সম্ভব। আশা করি, আমরা দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াব। আমরা সিরিজ জেতার জন্যই খেলব।’

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে