,

নাসিরনগরে গরীব ও দুঃস্থদের মধ্যে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নাসিরনগরে শহীদ নুরুল ইসলাম ফারুকী স্মৃতি সংসদের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে বস্ত্র শাড়ি-লূঙ্গী ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। আজ শুক্রবার সকালে নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বস্ত্র ও খাবার বিতরণ করা হয়। উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম সভাপতিত্বে স্মৃতি সংসদের সভাপতি মাজারুল পাঠান রাব্বির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল-হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক কাজী মাওলানা আতাউর রহমান গিলমান, প্রধান শিক্ষক সৈয়দ শওকতুল ইসলাম, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, মাওলানা ইফতেখার হুসাইন,মোঃ আখতারুজ্জামান,শাহ্জাহান চকদার,সংসদের উপদেষ্ঠা এমদাদুল হক মাসুম,মাওলানা জহিরুল ইসলাম,মাওলানা গোলাম মোহাম্মদ খান,আবদুল মাজিদ,মাওলানা মাসুদুর রহমান ভুইয়া,শাহজাহান মাষ্টার,জুবায়ের আহমেদ,আবদুস সামাদ রতন। সভায় বক্তব্য রাখেন শাহরিয়ার মাহমুদ উজ্জ্বল, শফিকুল ইসলাম সোহাগ,উজ্জ্বল আহমেদ সজল প্রমূখ । অনুষ্ঠানে ৩২ জন মহিলা ও পুরুষ অসহায় ও দুঃস্থদেরকে শাড়ি-লূঙ্গী ও ১০০ জনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। পরে এক ক্বিয়ামে মোস্তফা কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে শহীদ নুরুল ইসলাম ফারুকী স্মৃতি সংসদের উপদেষ্টাসহ কমিটির সদসবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর