সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে হারলো বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের কাছে ৮ উইকেটের বড় পরাজয়ের পর টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ম্যাচ পরবর্তী বলেছেন- ‘আমাদের ২০-৩০ রান কম হয়েছিল’। কিন্তু পরাজয়ের কারণ কি এটুকুই? ভারতের মাটিতে প্রথমবার ভারতকে হারিয়ে দিল্লিতে বাংলাদেশ যে কীর্তি গড়েছিল তার রেশ হারালো গুজরাটের রাজকোটে।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশের দেয়া ১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক রোহিত শর্মার ৪৩ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংসে ৪ ওভার ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। এই ম্যাচে বাংলাদেশের হারের কারণগুলো একটু খুঁজে দেয়া যাক-

১. বারবার সুযোগ পেয়েও টপ অর্ডার ব্যাটসম্যানরা পুরোপুরিভাবে সফল হতে পারেননি। লিটন দাস দু’বার জীবন পেয়েও ইনিংস লম্বা করতে পারেননি।

২. প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও আশা জাগিয়ে ফিরেছেন উদীয়মান অপেনার নাঈম শেখ।

৩. প্রথম ম্যাচে জয়ের নায়ক মুশফিকুর রহিম রানের দেখা পাননি।

৪. প্রথম ম্যাচে মতো দ্বিতীয় ম্যাচেও ভালো শুরু করলেও ভালো ফিনিসার হতে পারেনি সৌম্য সরকার।

৫. ১৯তম ওভারে মাহমুদউল্লাহ রিয়াদ আউট না হলে রানটা হয়তো ১৬৫-১৭০ হয়ে যেতো।

৬. মাঝে আফিফ হোসেন ও শেষ দিকে সুযোগ পেয়েও মোসাদ্দেকের নিজেকে প্রমাণ করতে না পারা।

৭. প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজুর রহমানের অনিয়ন্ত্রিত ও খরুচে বোলিং।

৮. আল-আমিন বল হাতে রানের লাগাম টেনে ধরলেও অপর প্রান্তে শফিউলের ব্যয়বহুল ওভার।

৯. একমাত্র সফল বোলার হিসেবে লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ভারতীয় ব্যাটসম্যানদের বেঁধে রেখে একাই ২ উইকেট তুলে নিলেও তাকে যোগ্য সঙ্গ দিতে না পারা।

১০. সর্বোপরি কখনও আক্রমণাত্মক ও কখনও রক্ষণাত্মক ক্রিকেট খেলা পরাজয়ের আরও একটি কারণ। কেননা, প্রথম ইনিংসে শুরুর কয়েক ওভার লিটন ও নাঈম যেভাবে ব্যাট করেছে সময়ের সঙ্গে সঙ্গে সেই গতি হারিয়েছে পরের ব্যাটসম্যানরা।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে