,

বিক্ষোভকারীরা মেয়রের চুল কেটে রঙ মাখিয়ে দিলেন

news-image

অনলাইন ডেস্ক : বলিভিয়ার ক্ষমতাসীন মাস পার্টির একজন মেয়রের চুল কেটে শরীরে লাল রঙ মাখিয়ে দিয়েছে সরকারবিরোধী বিক্ষোভকারীরা। গতকাল বৃহস্পতিবার বলিভিয়ার কোচাম্বাবা রাজ্যের ভিন্টো শহরে এই ঘটনা ঘটে।

বিবিসির খবরে বলা হয়, প্যাট্রিসিয়া আর্স নামে ওই মেয়রকে পদত্যাগের চিঠিতে স্বাক্ষর করতে বাধ্য করে বিক্ষোভকারীরা। এরপর তারা টাউন হলে আগুন লাগিয়ে দেয়। কয়েক ঘণ্টা অপমান-অপদস্থের পর পুলিশ মেয়রকে উদ্ধার করে নিয়ে যায়। এর আগে বিক্ষোভকারীরা তাকে রাস্তায় খালি পায়ে টানা-হেঁচড়া করেছে।

গত ২০ অক্টোবর রাষ্ট্রপতি নির্বাচনের পর থেকে বলিভিয়ায় চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত কমপক্ষে তিনজন নিহত হয়েছে।

অভিযোগ উঠেছে, বিক্ষোভকারীরা ভিন্টো শহরের একটি ব্রিজ অবরোধ করেছিলেন। অবরোধকারীদের হটিয়ে দেওয়ার জন্য সরকার সমর্থকদের উসকে দেন মেয়র প্যাট্রিসিয়া আর্স। বিক্ষোভে প্রাণহানির জন্যও মেয়রকে দোষারোপ করেছে বিক্ষোভকারীরা।

‘খুনী, খুনী’ স্লোগান দেওয়ার সময় মুখোশধারীরা তাকে খালি পায়ে রাস্তায় ব্রিজের কাছে টেনে নিয়ে যায়। সেখানে তারা মেয়রের চুল কেটে লাল রঙ মাখিয়ে দেয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর