,

দুর্নীতি প্রমাণ হলেও প্রধানমন্ত্রী জাবি উপাচার্যের পক্ষ নিয়েছেন : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির পক্ষ নিয়ে আন্দোলনকারীদের হুমকি দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, উপাচার্যের দুর্নীতি প্রমাণ হলেও প্রধানমন্ত্রী তার পক্ষে অবস্থান নিয়েছেন।

আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন এই বিএনপি নেতা।

রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন যে উপাচার্যের দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে হবে। না পারলে মিথ্যা অভিযোগকারীদের শাস্তি পেতে হবে। প্রধানমন্ত্রীর এই হুমকি আইয়ুব, ইয়াইয়া, হিটলার, মুসোলিনির কণ্ঠের প্রতিধ্বনী।’

তিনি বলেন, জনগণের দৃষ্টি আড়াল করতে শুদ্ধি অভিযানের নাটক করছে সরকার। প্রকৃতপক্ষে এই অভিযানে গডফাদাররা কেউ গ্রেপ্তার হয়নি।

এ সময় প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার পাসপোর্ট ইস্যুতেও কথা বলেন রিজভী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী চাননি বলেই তার পাসপোর্ট নবায়ন হয়নি। এর মাধ্যমে একজন মুক্তিযোদ্ধাকে অবমাননা করে মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর