,

ইরানে ভূমিকম্পে নিহত ৫

news-image

অনলাইন ডেস্ক : ইরানের পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২০ জন। আজ শুক্রবার ভোররাতে এই ভূমিকম্পটি আঘাত হানে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি পূর্ব আজারবাইজান প্রদেশের হাশট্রুড শহর থেকে ৫৭ কিলোমিটার দূরে আঘাত হানে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পে ওই অঞ্চলের তিনটি গ্রাম ধ্বংস হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে। রেড ক্রিসেন্টসহ জরুরি উদ্ধারকারীদল সেখানে প্রেরণ করা হয়েছে।

আরবীয় এবং ইউরেশিয়ান প্লেটগুলির মধ্যবর্তী ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থিত ইরান। যার ফলে অতীতেও বহু ভূমিকম্পের অভিজ্ঞতা রয়েছে দেশটির।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর