,

আফগানিস্তানে তালেবান হামলায় ৪ বিচারপতি নিহত

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের লোগার প্রদেশে তালেবানের অতর্কিত হামলায় চার বিচারপতি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মোহাম্মদ আঘা জেলায় এই হামলার ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আব্দুল্লাহ হাসরাত বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘কর্মস্থল পাকতিয়া থেকে মাইক্রোবাসে করে কাবুলে ফিরছিলেন ওই চার বিচারপতি। পথে মোহাম্মদ আগা জেলায় তালেবান চেক পয়েন্টে মাইক্রোবাস থামিয়ে তাদের গুলি করে হত্যা করে ওই সশস্ত্রগোষ্ঠী। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তাদের গাড়ি।’

তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন বিচারকেরা। কেন এভাবে বিচারপতিদের লক্ষ্য করে তালেবানরা হামলা চালাল, তা এখনো স্পষ্ট নয়।

তবে প্রাদেশিক কাউন্সিল সদস্য স্তানেকজাই দাবি করেন, বিচারপতিদের গাড়ির আগে আফগান সেনার গাড়ি ছিল। তালেবানরা সেনা বাহিনীর গাড়িটিকেই টার্গেট করেছিল হয়তো।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ রয়টার্সকে বলেন, বিচারপতিদের ওপর হামলার ব্যাপারে তিনি অবগত নন। স্থানীয় কমান্ডারের কাছ থেকে এ ব্যাপারে জানার চেষ্টা করছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর