,

ফ্লাইট বিলম্ব হওয়ায় হোটেলেই অপেক্ষা মুশফিকদের

news-image

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে জিতে এগিয়ে ছিল টাইগাররা। কিন্তু গতকাল বৃহস্পতিবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টাইগারদের বাজেভাবে হারিয়ে খেলায় সমতা আনে রোহিতের দল। এবার শেষ ম্যাচেই নির্ধারণ হবে সিরিজ জয়ের মুকুট উঠবে কার মাথায়- টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ নাকি ভারতের ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার।

জানা গেছে, শেষ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে মহারাষ্ট্রের নাগপুরে। আর এই ম্যাচ খেলতেই টাইগাররা আজ যাচ্ছেন সেখানে। সেই হিসেবে শুক্রবার বেলা ১১টা ৫৫ মিনিটে তাদের ফ্লাইট ছাড়ার কথা ছিল।

কিন্তু এখন পর্যন্ত দিল্লি থেকে টাইগারদের বিমান এসে পৌঁছায়নি। তাদের ফ্লাইটটি এক ঘণ্টা দেরিতে ছাড়বে বলে জানা গেছে। এ কারণে টাইগারদের এখনো টিম হোটেল দ্য ইম্পিরিয়াল প্যালেসে অবস্থান করতে দেখা গেছে।

আগামী রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর