,

গর্ভের সন্তান নষ্ট করায়…

news-image

যশোর প্রতিনিধি : যশোরে গর্ভের সন্তান নষ্টের অভিযোগে স্ত্রী, শ্বশুর, শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন স্বামী মাহামুদ হাসান সুজন। বিষয়টি আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মাহামুদ হাসান সুজন এ মামলাটি করেন।

আসামিরা হলেন, যশোর সদর উপজেলার ভায়না গ্রামের স্ত্রী তাবাস্সুম আকতার মেহেরিন, তার পিতা আশরাফুজ্জামান, মা জেসমিন বেগম ও নানী পাঁচবাড়িয়া গ্রামের ছুটু বেগম।

সুজন মামলায় উল্লেখ করেন, চলতি বছরের ৯ জুন মেহেরিনের সাথে তার বিয়ে হয়। বিয়ের দুমাস পর স্ত্রীর গর্ভে সন্তান আসে। গত ৪ সেপ্টেম্বর অন্য আসামিরা তার বাড়িতে এসে মেহেরিনকে বাবার বাড়ি নিয়ে যান। এরপর মেহেরিন আর তার বাড়িতে আসেননি। গত এক সপ্তাহ আগে আসামিরা মেহেরিনের সম্মতিতে গর্ভের সন্তান নষ্ট করেন। বিষয়টি জানার পর সুজন শ্বশুরবাড়িতে যেয়ে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে আসামিরা তাকে লাঞ্চিত করে বাড়ি থেকে তাড়িয়ে দেন এবং মেহেরিনকে আর স্বামীর কাছে পাঠানো হবে না বলে হুঁশিয়ারি দেন। পরে সুজন আদালতে মামলা করেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর