,

দুর্দান্ত ব্যাটিং করছে বাংলাদেশ

news-image

ইতিহাস গড়ার হাতছানি নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে লিড নেয় টাইগাররা। দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। যেখানে উদ্বোধনী জুটিতে মোহাম্মদ নাঈম শেখের সঙ্গে দারুণ জুটি গড়ে রান আউট হয়ে মাঠ ছাড়েন লিটন দাশ।এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭৮ রান করেছে বাংলাদেশ। নাঈম ৩৬ ও সৌম্য সরকার ১২ অপরাজিত আছেন।

বাংলাদেশের হয়ে উদ্বোধনী জুটিতে নামা লিটন দাশ ও মোহাম্মদ নাঈম শেখ নেমে লাল-সবুজদের উড়ন্ত সূচনা এনে দেন। ৭.২ ওভারে ৬০ রান তোলেন তারা। এর আগে ষষ্ঠ ওভারে যুজবেন্দ্র চাহালের ঘূর্ণিতে স্টাম্পিং হয়েও বেঁচে যান লিটন। ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্ত স্টাম্প থেকে এগিয়ে এসে বল ধরেন।তবে অষ্টম ওভারের দ্বিতীয় বলে রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন লিটন দাশ। ২১ বলে ৪টি চারে ২৯ করার পর ঋষভ পন্ত তাকে রান আউট করেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজকোটে চলতি টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। এ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে দু’দল।এর আগে সফরের প্রথম সিরিজ তথা টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়ে দিয়েছেন মুশফিক-মাহমুদউল্লাহরা। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে যা বাংলাদেশের প্রথম জয়। বাকি দুই ম্যাচের একটিতে জিতলে ইতিহাসটা আরও সমৃদ্ধ হবে।অর্থাৎ প্রথমবারের মতো ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়, তাও আবার তাদেরই মাঠে। কাজটা তৃতীয় ম্যাচের জন্য ফেলে না রেখে দ্বিতীয় ম্যাচেই করে ফেলতে চাইবে সফরকারীরা।

বাংলাদেশের একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম।

ভারতের একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋশভ পন্ত, শিভাম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, খলিল আহমেদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর