,

আশুগঞ্জ সার কারখানায় আবারো ত্রুটি ইউরিয়া সার উৎপাদন বন্ধ

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ : যান্ত্রিক ক্রুটির কারনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।বৃহস্পতিবার দুপুরে হঠাৎ এ্যমোনিয়া প্লান্টের  এসএমসি বয়লারে লিকেজ হয়ে কারখানার উৎপাদন বন্ধ হয়। কারখানাটি চালু হতে প্রায় দুই থেকে তিনদিন সময় লাগতে পারে বলে জানায় কারখানা কর্তৃপক্ষ।এদিকে  কারখানা বন্ধ থাকার কারনে প্রতিদিন প্রায় কোটি টাকা মূল্যের ১২’শ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে।

কারখানার কারিগরি বিভাগ সূত্রে জানাযায়, চলতি অর্থ বছরের জুলাই আগস্টে কারখানা এক মাস বন্ধ রেখে শত কোটি টাকা ব্যয় করে বৃহৎ একটি ওভারহোলিং কাজ করার পরও কারখানার উৎপাদন নিয়মিত চালিয়ে রাখা সম্ভব হচ্ছে না।প্রায় এ্যামোনিয়া প্লান্টে ত্রুটি কারণে উৎপাদন বন্ধ হচ্ছে।এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে হঠাৎ বিকট শব্দ হয়ে এ্যমোনিয়া প্লান্টের  এসএমসি বয়লারে লিকেজ হয়ে কারখানার উৎপাদন বন্ধ হয়।বার বার কারখানায় ত্রুটি দেখা দেয়ায় ওভারহোলিং কাজ যথাযথ ভাবে হয়েছে কিনা তা নিয়ে সাধারণ শ্রমিক  কর্মচারীদের মাঝে সন্দেহের সৃস্টি হয়েছে।দক্ষ প্রকৌশলীর অভাব ও ওভারহোলিং কাজে ব্যাপক অনিয়মের কারণে কারখানায় বার বার বন্ধ হয়ে উৎপাদনে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করেছে নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক শ্রমিক নেতা।কারখানায় ব্যবস্থাপনা পরিচালক ও বিসিআইসির চেয়ারম্যানের বাড়ী একই অঞ্চলে হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।তবে কারখানা এই অবস্থা নিয়ে শ্রমিক কর্মচারীদের মাঝে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

আশুগঞ্জ সারকারখানার মহাব্যবস্থাপক (কারিগরি) ড. মোফাজ্জল হোসেন জানান, কারখানাটি অনেক পুরোনে হয়েছে। যার কারনে কারখানাটিতে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে হঠাৎ কারখানার এ্যমোনিয়া প্লান্টে কিছু ত্রুটি ধরা পড়ে। যার কারনে কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ করা হয়। তবে কারখানাটির এ্যমোনিয়া প্লান্টের ত্রুটি মেরামত ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। কাজ শেষ করতে অন্তত দুই থেকে তিনদিন সময় লাগতে পারে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর