,

নিষেধাজ্ঞা ভেঙে আন্দোলনে জাবি শিক্ষার্থীরা

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : সিন্ডিকেটের জরুরি সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর ক্যাম্পাস ছেড়েছেন বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী। বুধবার থেকে ক্যাম্পাসে সব ধরনের মিছিল-মিটিং বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। একই সঙ্গে ক্যাম্পাস অভ্যন্তরের সব সুযোগ-সুবিধাও বন্ধ করে দিয়েছে তারা। সব মিলিয়ে জাবি ক্যাম্পাসে বুধবার রাত থেকে থমথমে ও আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে।

যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এদিকে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উপাচার্যবিরোধী আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের সামনে সমাবেশ ও প্রতিবাদী কনসার্টের আয়োজন করবেন বলে জানিয়েছেন তারা। হল বন্ধ থাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা থেকে আন্দোলনে যোগ দিচ্ছেন।

এমন পরিস্থিতিতে উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম সংগঠক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক সুদীপ্ত দে।

সেই সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা জাবির পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিতে শুরু করেছেন।

এর আগে গত মঙ্গলবার উপাচার্যের অপসারণ দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনে হামলা চালায় ছাত্রলীগ। এ ঘটনায় অন্তত ৩৫ জন আহত হন। এর প্রেক্ষিতে সিন্ডিকেটের এক জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর