বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু অভিনেতাকে স্বরার গালি!

news-image

বিনোদন ডেস্ক : বিতর্ক যেন কিছুতেই বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের পিছু ছাড়ে না। এবার চার বছরের শিশুর ওপর রেগে গিয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতেও পিছপা হলেন না ৩১ বছর বয়সী এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চার বছরের এক শিশু অভিনেতা স্বরাকে ‘আন্টি’ বলে সম্বোধন করেছিল। আর এ কারণেই নাকি রীতিমতো ক্ষেপে গিয়ে ওই শিশুকে গালিগালাজ করেন তিনি।

জানা গেছে, দক্ষিণী একটি বিজ্ঞাপনে স্বরার সঙ্গে কাজ করেছিল ওই শিশু শিল্পী। আর সেখানেই ঘটে এই ঘটনা। কিন্তু তা প্রকাশ্যে আনেন অভিনেত্রী নিজেই।

সম্প্রতি ‘সন অব অ্যাবিশ’ নামের একটি চ্যাট শোতে হাজির হয়েছিলেন স্বরা। সেখানেই তিনি ওই গালাগালির কথা জানান। শুটিংয়ের সেটে স্বরাকে ‘আন্টি’ বলে সম্বোধন করায় ওই শিশুকে শয়তানের বংশধর বলেও গালি দেন তিনি।

শোয়ের সঞ্চালক অ্যাবিশ ম্যাথু এবং উপস্থিত আরও এক অতিথি কুনাল কামরাকে বিষয়টি পরে খোলসা করেন স্বরা। তিনি বলেন, ‘আমি যখন ওই বিজ্ঞাপনের শুট করছিলাম, তখন আমার ক্যারিয়ারের শুরুর দিক। অতটাও বয়স ছিল না যে আমাকে আন্টি বলে ডাকতে হবে!’

চ্যাট শোয়ের ওই ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের তোপের মুখে পড়েছেন স্বরা। কীভাবে এক শিশুশিল্পীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে পারেন সভ্য এক নাগরিক। এমন প্রশ্নই করেছেন সমালোচকরা।

এ জাতীয় আরও খবর

ডিসেম্বরে চালু হতে পারে পান্থকুঞ্জ র‌্যাম্প

শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

অনুপস্থিত পরীক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ

সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে ইতিহাস নয়, জয় চায় দুই দল

শহীদ-মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু