,

৪০ লাখে বিক্রি হলো ৮১টি স্বর্ণালী পোপা মাছ!

news-image

মহেশখালী প্রতিনিধি : কথায় বলে ‘যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে’ এই ঘটনাটিও ঠিক সে রকমই। একদিনেই লাখপতি হলেন কক্সবাজারের মহেশখালীর উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের দরিদ্র জেলে জামাল উদ্দিন বহদ্দার। গতকাল বুধবার ভোরে তার জালে ধরা পড়েছে ৮১টি স্বর্ণালী পোপা মাছ। প্রতিটির ওজন ২০ থেকে ২৫ কেজি। কক্সবাজার ফিসারিঘাটের ইসহাক সওদাগর নামের এক মৎস্য ব্যবসায়ী মাছগুলো ৪০ লাখ টাকায় কিনে নেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সাইরার ডেইল এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে জামাল উদ্দিন বহদ্দারের জালে ধরা পড়ে ৮১টি বড়ো সাইজের স্বর্ণালী পোপা মাছ। গতকাল বুধবার সকালে কক্সবাজার উপকূলের খুব কাছাকাছি বঙ্গোপসাগরের দ্বীপ উপজেলা কুতুবদিয়া চ্যানেল মাছগুলো ধরা পড়ে।

ট্রলার মালিক জামাল উদ্দিন বহদ্দার জানান, মঙ্গলবার রাতে মাতারবাড়ির পশ্চিম পাশে কুতু্বদিয়া চ্যানেলে জেলেরা জাল বসায়। গতকাল সকালে জাল তুলতে গিয়ে দেখতে পান, জাল টেনে কূলে তুলে আনা যাচ্ছে না। পরে আরও লোকজনের সহায়তায় জাল তোলা হলে দেখা যায় ৮১টি স্বর্ণালী পোপা মাছ ধরা পড়েছে। প্রতিটি মাছের ওজন ২০ থেকে ২৫ কেজির মতো। মাছগুলো মাতারবাড়ী উপকূলে আনা হলে শত শত উৎসুক লোকজন তা দেখতে ভিড় জমায়।

এ সময় তাৎক্ষণিক তিনি মাছগুলোর ৮০ লাখ টাকা দাম চাইলে প্রথমে ৩৯ লাখ টাকা পর্যন্ত দর উঠে। অনেক দরদামের পর কক্সবাজার ফিসারিঘাটের ইসহাক সওদাগর ৪০ লাখ টাকায় মাছগুলো কিনে নেন।

স্থানীয়রা জানিয়েছেন, মহেশখালী দ্বীপে এর আগে এক সঙ্গে এতোগুলো স্বর্ণালী পোপা মাছ আর কোনো জেলের জালে ধরা পড়েনি।

তারা আরও জানান, মাছগুলো সময়মতো চট্টগ্রামে নিয়ে বাজারজাত করে বিক্রি করতে পারলে প্রায় কোটি টাকায় বিক্রি হতো।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা