,

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোকার প্রথম জানাজা সম্পন্ন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার প্রথম জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, খোকার মরদেহ এবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে নেওয়া হবে। বাদ জোহর সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার নিজ জন্মস্থান রাজধানীর গোপীবাগ নেওয়া হবে তার মরদেহ। বিকেলে গোপীবাগ ও ধুপখোলা মাঠে খোকার আরও দুটি জানাজা হওয়ার কথা রয়েছে।

খোকার শ্যালক শফিউল আলম আজম খান জানান, পরিবারের পক্ষ থেকে তার মরদেহ ঢাকায় আনা হয়েছে। তার শেষ ইচ্ছা অনুযায়ী, জুরাইন কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা ২৬ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউইয়র্ক থেকে খোকার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

গত মঙ্গলবার নিউইয়র্ক সময় রাত ১১টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টা ২০ মিনিটে) সাদেক হোসেন খোকার মরদেহবাহী এমিরেটস এয়ারলাইন্সের ইকে ২০২ নম্বর ফ্লাইটটি দুবাইর পথে রওনা হয়। সেখান থেকে একই এয়ারলাইন্সের ইকে ৫৮২ নম্বর ফ্লাইটে বৃহস্পতিবার সকালে ঢাকায় অবতরণ করে।

বিমানবন্দরে সাদেক হোসেন খোকার মরদেহ গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় বাইরে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ দলের কয়েকশত নেতাকর্মী।

উল্লেখ্য, নিউইয়র্কের মানহাটানে মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যানসার সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাদেক হোসেন খোকা। সেখানে বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা