,

রংপুরে একলক্ষ টাকার জালনোটসহ আটক ৩

news-image

রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়া থেকে ১ লক্ষ টাকার জাল নোটসহ সংঘবন্ধ চক্রের তিনজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার রাতে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, লালমনিরহাটের দইখাওয়া থেকে জাল টাকাসহ একটি সংর্ঘবদ্ধ চক্র রংপুর নগরীতে আসছে এমন গোপন সংবাদ পেয়ে উপজেলার মহিপুর আনুর বাজারের শাহ আলম ফিলিং স্টেশনের সামনে গঙ্গাচড়া মডেল থানার ওসি (তদন্ত) সুশান্ত কুমার সরকারের নেতৃত্বে এসআই মকবুল হোসেন ও এএসআই আব্দুল মালেক, রাকিবুজ্জামান রানাসহ একদল পুলিশ অভিযান চালিয়ে জাল টাকাসহ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, রংপুর নগরীর জলকর গ্রামের এমদাদুল হকের ছেলে রিয়াজ উদ্দিন , গঙ্গাচড়া উপজেলার লক্ষিটারি চর ইছলী গ্রামের মৃত আলিপ উদ্দিনের ছেলে লাল মিয়া, গঙ্গাচড়া গজঘন্টার হাবু বালারহাট গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে সামসুল কবির ঘুগড়া।

গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বলেন, মামলা দায়ের করা প্রস্তুুতি চলছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা